| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯০০ জনকে হত্যা করেছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১১:৩৩:৩২:পূর্বাহ্ন  |  ৪৯৯৫৪১ বার পঠিত
পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯০০ জনকে হত্যা করেছে পুলিশ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিগত আট মাসে অন্তত ৯২৪ জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। এই তথ্য প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান (এইচআরসিপি)। খবরের সূত্র আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে পাঞ্জাবে বড় ও সংগঠিত অপরাধ দমন করার উদ্দেশ্যে গঠন করা হয় ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি)। এরপর থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে শুরু করে।

সিসিডি গঠনের পর অন্তত ৬৭০টি ‘এনকাউন্টার’-এ ৯২৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন।

গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে ঘটেছে এক ধ্বংসাত্মক ঘটনা। জুবাইদা বিবি জানিয়েছেন, সিসিডি'র সশস্ত্র কর্মকর্তারা তাদের বাড়িতে হানা দিয়ে মোবাইল, নগদ অর্থ, জুয়েলারি ও মেয়ের যৌতুকের টাকা লুট করে নিয়ে যায়। এরপর তার ছেলেদেরও সঙ্গে নিয়ে যায়।

পরের দিন, তুলে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জুবাইদা বিবির পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন তার তিন ছেলে—ইমরান (২৫), ইরফান (২৩), আদনান (১৮)—এবং দুই জামাতা। জুবাইদা জানান, তিনি ও তার স্বামী আদালতে অভিযোগ করলে পুলিশ হুমকি দেয় যে মামলা না তুললে পরিবারের বাকি সদস্যদেরও হত্যা করা হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এইচআরসিপি উল্লেখ করেছে, পাঞ্জাবের সিসিডি আইন ও সংবিধান লঙ্ঘন করে পরিকল্পিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের অধীনে সিসিডি গঠন করা হয়েছে। মরিয়ম তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা এবং বর্তমান পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাইঝি।

এই সংবাদের প্রেক্ষিতে মানুষের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন বেড়েছে। সিসিডির কার্যক্রম, এনকাউন্টার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখন তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪