| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চামড়া পাচাররোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৫ ইং | ১৩:২১:২৭:অপরাহ্ন  |  ১৭২৮০৭৪ বার পঠিত
চামড়া পাচাররোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
ছবির ক্যাপশন: চামড়া পাচাররোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি :

ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোর সীমান্তে  চোরাচালান, এবং পশুর চামড়া পাচার প্রতিরোধসহ ঈদ পরবর্তী যেকোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি।

শুক্রবার বেলা ১১টায় যশোরের বেনাপোল বিজিবি কোম্পানি সদরে সংবাদ সম্মেলন এ তথ্য জানান যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পশু কোরবানি করা হবে। কুরবানি পরবর্তী সময়ে পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন রয়েছেন বিজিবি।

তিনি আরও বলেন, সীমান্তে সব ধরনের অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিএসএফের সঙ্গে দফায় দফায় সীমান্ত সম্মেলন করছি। মাদক চোরাচালানের বন্ধে ও আমরা সতর্কতামূলক অবস্থায় রয়েছি। সীমান্তের সব ধরনের অপরাধ দমনে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির এ অধিনায়ক।

প্রসঙ্গত, ঈদকে ঘিরে ভারতে চামড়া পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্ত পথে ব্যাপক সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে শার্শা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্তের শিকারপুর, কাশিপুর, রঘুনাথপুর; বেনাপোলের পুটখালি, দৌলতপুর, সাদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও দাদখালি সীমান্তকে চামড়া পাচারের পথ হিসেবে চিহ্নিত করে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

চামড়া ব্যবসায়ীদের আশঙ্কার পরিপ্রেক্ষিতে চিহ্নিত এসব এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪