| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১১:২৪:৩৬:পূর্বাহ্ন  |  ৪৯০০৮৮ বার পঠিত
হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি একটি চিঠিতে এই সতর্কবার্তা দেন। চিঠিটি পাঠানো হয় জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে। এতে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে, ইরান যদি চুক্তিতে না আসে, তবে যুক্তরাজ্যসহ বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে পদক্ষেপ নেওয়া হতে পারে।

ইরান সতর্ক করে বলেছে, এমন বক্তব্য সামরিক আগ্রাসনের ঝুঁকি তৈরি করছে, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, তারা এখনো কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের হাতে সর্বোচ্চ ১৫ দিন সময় আছে চুক্তিতে পৌঁছানোর জন্য। অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।


সূত্র: এএফপি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪