| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতের রায়ের পরই পাল্টা পদক্ষেপ

বিশ্বের সব দেশের ওপর ১৫% শুল্ক আরোপ ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ০৯:৪০:১৫:পূর্বাহ্ন  |  ৪৭২৬৮৭ বার পঠিত
বিশ্বের সব দেশের ওপর ১৫% শুল্ক আরোপ ট্রাম্পের

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের আমদানি পণ্যের ওপর আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট গত বছর তার আরোপ করা শুল্ক বাতিল করার রায় দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নতুন এই সিদ্ধান্ত জানান।

প্রথমে সামাজিকমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর কয়েক ঘণ্টা পর সেটি বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করার কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, বহু বছর ধরে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অসাম্য আচরণ করেছে এবং তার প্রশাসন আইনের আওতায় থেকে সেই পরিস্থিতির পরিবর্তন আনছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নতুন ঘোষিত ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, শুল্ক ব্যবস্থাকে স্থায়ী ও পূর্ণ আইনি বৈধতা দিতে তার প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

গত বছর তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন—International Emergency Economic Powers Act (আইইইপিএ)—এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে আমদানিনির্ভর বহু পণ্যের দাম বেড়ে যায় বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে।

এদিকে আদালত তার আগের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে জানায়, প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং এ ধরনের সিদ্ধান্তের আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ছিল।

নতুন এই ঘোষণার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪