রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি রমজানে ওমরাহ পালনের সময় মুসল্লিদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। বিশেষ করে মক্কার গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) এলাকায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত এবং স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা এই পরিকল্পনার মূল লক্ষ্য।
নতুন নির্দেশনার মূল বিষয়সমূহ
ভিড় নিয়ন্ত্রণ: নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। মুসল্লিদের নির্ধারিত পথ, সাইনবোর্ড এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ডিজিটাল সংকেত ব্যবস্থা: প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে- সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ।
যানজট নিয়ন্ত্রণ: ব্যক্তিগত গাড়ি সীমিত রাখা হয়েছে। মুসল্লিদের বাস, ট্যাক্সি এবং হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনবিহীন যানবাহন নিষিদ্ধ।
বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লির জন্য সুবিধা: আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা। শিশুদের ঘন ভিড় এলাকায় না নেওয়ার পরামর্শ।
সাধারণ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি:
পানিশূন্যতা এড়ানো ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।
অগ্নিনিরাপত্তাবিধি মানা।
ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক।
কঠোর নিষিদ্ধ বিষয়:
অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত পণ্য বিক্রি এবং চলাচলে বাধা সৃষ্টি।
সৌদি কর্তৃপক্ষের এই নতুন নির্দেশনার মাধ্যমে রমজানে ওমরাহ পালনে মুসল্লিদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা হবে।
সূত্র: খালিজ টাইমস
রিপোর্টার্স২৪/আরকে