| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে নদীতে বাস উল্টে ১৮ জন নিহত, আহত ২৮

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১২:৫৩:১৫:অপরাহ্ন  |  ৪৬৮৯৮৪ বার পঠিত
নেপালে নদীতে বাস উল্টে ১৮ জন নিহত, আহত ২৮

রিপোর্টার্স২৪ ডেস্ক: নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় ত্রিশুলি নদীতে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে।-খবর এএফপি’র।

নেপালের আর্মড পুলিশ ফোর্স শাখার মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা এএফপি কে জানান, মোট ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু–এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পিৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় বাসটি পার্শ্ববর্তী ত্রিশুলি নদীতে উল্টে পড়ে। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশ বাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা পরিচালনা করে। উদ্ধারকাজে মোট ১৮ জন নিহত ও ২৮ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজন নিউজিল্যান্ড নাগরিক (পুরুষ) আছেন। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দু’জন নারী রয়েছেন, যারা পর্যটক হিসেবে নেপালে এসেছিলেন।

পুলিশের ধারণা, দুর্ঘটনার জন্য বাসটির উচ্চগতিই মূল কারণ হতে পারে। তবে এ মুহূর্তে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪