| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এল মেনেচো নিহতের ঘটনায় মেক্সিকোতে ৭০ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৩:৩৭:৩৪:অপরাহ্ন  |  ৪৬৬২৪৩ বার পঠিত
এল মেনেচো নিহতের ঘটনায় মেক্সিকোতে ৭০ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল  ডেস্ক: মেক্সিকোর জলিস্কো অঙ্গরাজ্যে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস হত্যার পর সহিংসতা ছড়িয়ে পড়েছে। সামরিক অভিযানে তাকে হত্যা করা হয়। এ সংঘর্ষ ও অভিযানে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নিহত এল মেনেচো ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামের শক্তিশালী মাদক চক্রের প্রধান। তার হত্যার পর জলিস্কোর পাহাড়ি পর্যটন শহর তাপালপা, সমুদ্র উপকূলীয় রিসোর্ট নগরী পুয়ের্তো ভালিয়ার্তা, এবং রাজধানী গুয়াদালাহারা সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় দোকানপাট, হোটেল ও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন সহিংসতার কারণে পর্যটক কমে যেতে পারে।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ গুয়াদালাহারায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় আন্তর্জাতিক পর্যায়েও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, অভিযানে তারা গোয়েন্দা সহায়তা দিয়েছে। এল মেনেচোর গ্রেপ্তারের জন্য আগে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, কার্টেলের ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হলে আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তারা সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র:টিআরটি ওয়ার্ল্ড


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪