| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালোবাসা বয়সের বাঁধ ভেঙেছে

৭০ বছরের হাকিম বাবর বিয়ে করেছেন ২২ বছরের তরুণীকে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১১:২৩:২৬:পূর্বাহ্ন  |  ৪৬২৬২৯ বার পঠিত
৭০ বছরের হাকিম বাবর বিয়ে করেছেন ২২ বছরের তরুণীকে

ইন্টারন্যাশনাল ডেস্ক: বয়সের বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও পাকিস্তানের রাওয়ালপিন্ডি–এর চাকলালায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অসম বয়সের এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দম্পতিকে ঘিরে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। অনেকে হাকিম বাবরের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুললেও তিনি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন।

এক কনটেন্ট ক্রিয়েটরের প্রশ্নের উত্তরে তিনি বলেন,বয়স শুধু একটি সংখ্যা। মানুষের মনটাই আসল—সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত। আমার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ। সে অনুযায়ীই আমি বিয়ে করেছি।”

তিনি আরও বলেন, আমি কোনো অনৈতিক কাজ করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন? যারা আমাদের সমালোচনা করছে, তাদের অনেকেরই মেয়ে বন্ধু বা বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, কিন্তু তারা বিয়ে করে না। বরং প্রেমের ভান করে প্রতারণা করে।”

তরুণী স্ত্রীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেন, প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না। কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা উচিত নয়।

হাকিম বাবর জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরব–এ ওমরাহ পালন করবেন। এরপর তারা ভ্রমণের জন্য নেদারল্যান্ডস–এ যাওয়ার পরিকল্পনা করেছেন।

এই অনন্য প্রেমকাহিনী পাকিস্তানে সামাজিক ও ধর্মীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে বয়স, প্রেম ও ধর্মীয় বিধি নিয়ে জনমত চরমভাবে বিভক্ত।


সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪