| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা জারি করল সৌদি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১২:২২:৫১:অপরাহ্ন  |  ৪৬১৫৬৫ বার পঠিত
বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা জারি করল সৌদি

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশসহ ৪০টি দেশের ডিম ও কাঁচা মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ আরোপ করে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।

বাংলাদেশের পাশাপাশি অন্য নিষিদ্ধ দেশগুলোর মধ্যে আছে- নেপাল, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নাইজার, নাইজেরিয়া, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোটে ডি ভোয়ের এবং মন্টিনিগ্রো।

অংশিক বিধিনিষেধ আরোপিত অঞ্চলের মধ্যে আছে- অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন্স, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডি আর কঙ্গো)।

সৌদি কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশিয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কেবল কাঁচা মুরগির মাংস ও ডিমের ওপর প্রযোজ্য; তাপপ্রক্রিয়াজাত মুরগি ও ডিমে কোনো বাধা নেই। এছাড়া, অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মান মেনে চললে পণ্য আমদানি করা যেতে পারে।

নিষেধাজ্ঞার মূল কারণ হলো এভিয়েন ইনফ্লুয়েঞ্জা এবং নিউ ক্যাসল রোগের সম্ভাব্য ছড়িয়ে পড়া রোধ করা। সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

এই পদক্ষেপ অস্থায়ী হলেও, নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪