| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির মৃত্যুর পর ইরানে গঠিত হলো ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১২:৩৯:১০:অপরাহ্ন  |  ৪৩২৭৮৬ বার পঠিত
খামেনির মৃত্যুর পর ইরানে গঠিত হলো ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটি গঠন করেছে তিন সদস্যের ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’, যার প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সরকারি বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরানা)-এর বরাত দিয়ে এএফপি প্রতিবেদনে জানানো হয়েছে, অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি দুই সদস্য হলেন- বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

৮৬ বছর বয়সী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সামরিক, বিচার ও গোয়েন্দা বিভাগসহ সর্বক্ষেত্রে তার প্রভাব গভীর ছিল। মূলত তার নির্দেশনাতেই দেশ পরিচালিত হতো।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গ্রহণকৃত সংবিধানের ১১১ নম্বর ধারায় উল্লেখ আছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়োজনে অনুপস্থিত বা দায়িত্বপালনে অক্ষম হলে নতুন নেতা নির্বাচনের আগ পর্যন্ত অস্থায়ী নেতৃত্ব পরিষদ দেশের নির্বাহী দায়িত্ব পালন করবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪