| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনিকে হত্যার প্রতিবাদে জম্মু-কাশ্মীরসহ ভারতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৯:১৮:৫০:অপরাহ্ন  |  ৪২৮৮৪৯ বার পঠিত
খামেনিকে হত্যার প্রতিবাদে জম্মু-কাশ্মীরসহ ভারতে বিক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার (১ মার্চ) শ্রীনগর, বুদগাম, বান্দিপোরা, অনন্তনাগ ও পুলওয়ামায় হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন।

কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিক্ষোভকারীরা কালো পতাকা প্রদর্শন করেন এবং শোক মিছিল বের করেন।

ভারতের বিশিষ্ট শিয়া ধর্মগুরু মাওলানা ইয়াসুব আব্বাস এই হত্যাকাণ্ডকে বিশ্ব সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। তিনি জানান,অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড তিন দিনের শোক ঘোষণা করেছে। রোববার রাত সাড়ে ৮টায় লখনউ-র ইমামবাড়ায় বৃহৎ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। শোকের অংশ হিসেবে কালো পোশাক পরা ও বাসাবাড়িতে কালো পতাকা উত্তোলনের ঘোষণা দেওয়া হয়।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শোক পালনকারীদের যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সংযম দেখাতে হবে।

ভারতে অবস্থিত নয়াদিল্লিতে ইরানের দূতাবাস খামেনির হত্যাকে ‘অমার্জনীয় অপরাধ’ আখ্যা দিয়ে বিশ্ব সম্প্রদায়ের প্রতি এর তীব্র নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর রোববার খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এর জেরে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪