| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ কোটির জন্য জেলে যাওয়া রাজপালের হাতে এখন ১২০০ কোটি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২১:৫৮:৪২:অপরাহ্ন  |  ৪২৮৫৩৪ বার পঠিত
১০ কোটির জন্য জেলে যাওয়া রাজপালের হাতে এখন ১২০০ কোটি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দশ কোটি রুপির চেক বাউন্স মামলায় কিছুদিন আগে জেলে যেতে হয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবকে। ঘটনাটি ঘিরে বি-টাউনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। পরে অন্তর্বর্তী জামিনে মুক্তি পান তিনি।

জামিনে বেরিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন রাজপাল যাদব। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার আইনজীবী ভাস্কর উপাধ্যায়।

অভিনেতা ও তার আইনজীবীর দাবি, মামলার অভিযোগকারী শিল্পপতি মাধব গোপাল আগরওয়াল চেকের নিরাপত্তা অর্থ ও সম্পত্তির কাগজপত্র গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তাদের মতে, মূল উদ্দেশ্য ছিল রাজপালকে জেলে পাঠানো।

জানা গেছে, ২০১০ সালে রাজপাল পরিচালিত প্রথম চলচ্চিত্র আতা পাতা লাপাতা-এ পাঁচ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন আগরওয়াল। আইনজীবীর অভিযোগ, অতিরিক্ত সুদের কারণে সেই দেনা বেড়ে দাঁড়ায় প্রায় ১০ দশমিক ৪০ কোটি রুপিতে।

ভাস্কর উপাধ্যায় বলেন, “২০১৮ সালে রাজপাল আদালতে নিরাপত্তা অর্থ জমা দিয়েছিলেন এবং সম্পত্তি জব্দ করার প্রস্তাবও করেছিলেন, কিন্তু আগরওয়াল তা নেননি। মূল উদ্দেশ্য কখনো টাকা ছিল না, তিনি চেয়েছিলেন রাজপালকে জেলে দেখতে।”

সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন রাজপাল। তিনি জানান, ইতোমধ্যেই ১০টি সিনেমা প্রকল্প হাতে নিয়েছেন, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি।

তিনি বলেন, “পরবর্তী সাত বছরে ব্র্যান্ডিংসহ বিভিন্ন প্রজেক্টে কাজ ১ হাজার ২০০ কোটি টাকার। এর মধ্যে চারটি চুক্তি আমার হাতে আছে। এতে ফি ও শেয়ারের বিষয়ও অন্তর্ভুক্ত।”

অভিনেতা আরো বলেন, “গত কয়েক সপ্তাহে ভক্ত ও বিভিন্ন উৎস থেকে সহায়তা পেয়েছি। গত ২০ দিনে বিভিন্ন উৎস থেকে সমর্থন পেয়েছি। আমি সাহায্যকারীদের ধন্যবাদ জানাতে চাই। তবে তাদের সবাইকে ফেরত দেওয়ার জন্য কিছু সময় দরকার। আমি সম্মানসহ সব টাকা ফেরত দেব।” সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪