| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমেরিকার সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না’

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১১:৩৫:২৫:পূর্বাহ্ন  |  ৪২৪৮৬১ বার পঠিত
‘আমেরিকার সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না’

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক আলোচনা নিয়ে মার্কিন গণমাধ্যমের দাবি সরাসরি নাকচ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করার প্রশ্নই উঠে না।”

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় পারমাণবিক আলোচনা শুরুর জন্য চাপ প্রয়োগ করেছেন।

তবে সংবাদটি প্রকাশের পরপরই লারিজানি তা প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে না।

এ অবস্থান ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের এ বক্তব্য কূটনৈতিক অচলাবস্থাকে আরও জটিল করতে পারে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪