| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১০:০৫:০৮:পূর্বাহ্ন  |  ৩০২৯৭১২ বার পঠিত
সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে গিয়েছিল।

তবে কারখানা কর্তৃপক্ষ বেশ দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হালার পর রাস তানুরা নামের সেই শোধনাগারটি বন্ধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলা সংক্রান্ত বিভিন্ন ভিডিও চিত্র দেখা গেছে। কয়েকটি চিত্রে দূর থেকে দেখা গেছে, রাস তানুরা থেকে বড় ধোঁয়ার কুন্ডলি উঠছে।

সামাজিক যেগাাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দাবি করা হয়েছে, রাস তানুরা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪