| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ঘরছাড়া হাজারো মানুষ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১১:৫৩:০২:পূর্বাহ্ন  |  ৪১৪৬০৩ বার পঠিত
লেবাননে ইসরাইলি বিমান হামলায় ঘরছাড়া হাজারো মানুষ

রিপোর্টার্স২৪ ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়ে এলাকায় ইসরাইলি বিমান হামলার ঘটনায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, টানা বোমাবর্ষণে অঞ্চলটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই শিয়া অধ্যুষিত এলাকাজুড়ে তীব্র হামলার পর সাধারণ মানুষ প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেন। হামলা শুরুর পরপরই সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয় এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাজারো মানুষ শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন।

সারা রাতজুড়ে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বৈরুত। অনেক পরিবার কোনো নিরাপদ আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত রাজপথেই রাত কাটাতে বাধ্য হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে পাঠদান বন্ধ রেখে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ- এর শক্ত অবস্থানের কারণে দাহিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। সাম্প্রতিক হামলা অঞ্চলটির মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪