রিপোর্টার্স২৪ ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদ-এর বাসিন্দা ছিলেন। শহরটির বিখ্যাত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তার বাবার কবর রয়েছে। তবে তাকে ঠিক কোথায় দাফন করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
ফার্স নিউজ আরও জানায়, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে একটি গণ-স্মরণানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে সরকার। তবে জানাজা, দাফন বা স্মরণ অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এদিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব অস্থায়ীভাবে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদের হাতে ন্যস্ত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর চূড়ান্ত বৈঠক খামেনির দাফনের পর পর্যন্ত স্থগিত থাকতে পারে বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ফার্স নিউজ।
রিপোর্টার্স২৪/আরকে