| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালী এখন ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’: আইআরসিপি’র হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৩:৩৭:৫৯:অপরাহ্ন  |  ৪১১২১৪ বার পঠিত
হরমুজ প্রণালী এখন ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’: আইআরসিপি’র হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরসিপি) দাবি করেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি-বাণিজ্য নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি-এ দেওয়া এক বিবৃতিতে নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে বলেন, বর্তমানে এই জলপথে চলাচলকারী যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

তিনি স্পষ্ট করেন, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর নিয়ন্ত্রণে। এই ঘোষণা এসেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে থাকা অবস্থায়। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী এসকর্ট দিয়ে চলাচল নিশ্চিত করবে।

এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র তাদের অ-জরুরি কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সৌদি আরব, ওমান ও সাইপ্রাস থেকে দূতাবাসের অ-জরুরি কর্মকর্তা ও তাদের পরিবারকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধের হুমকি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ-নিরাপত্তার ওপর ভয়াবহ অনিশ্চয়তার সৃষ্টি করেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪