আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা মঙ্গলবার রাতে তেহরানে আয়োজন করার কথা ছিল।
তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান প্রদেশের ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, অভূতপূর্ব জনসমাগম এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতির জন্য জানাজার অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তেহরান গ্র্যান্ড মসজিদে প্রিয় জনগণ শহীদ আলেম ও ইরানের মহান ইমামের পবিত্র দেহে শেষ শ্রদ্ধা জানাতে রাত থেকেই উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষের আগ্রহ এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজন বিবেচনায় জানাজা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উচ্চসংখ্যক উপস্থিতির কারণে এবং সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করার জন্য অনুষ্ঠানটি উপযুক্ত সময় পর আয়োজন করা হবে, বলেছে ইসলামিক প্রোপাগেশন কাউন্সিল।
রিপোর্টার্স২৪/এসসি