| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম প্রকাশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ০৬:০৭:৪৭:পূর্বাহ্ন  |  ২৮৪৭৭৭৭ বার পঠিত
কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম–পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত এই সেনার নাম রবার্ট এম মারজান (৫৪) বলে মনে করছে পেন্টাগন।চিফ ওয়ারেন্ট অফিসার–৩ পদমর্যাদার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তিনি।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, মারজান ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় ঘটনাস্থলে ছিলেন। সেখানে নিহত ষষ্ঠ মার্কিন সেনা তিনিই বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মারজানের পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা হবে।এখনও মারজানের কোনো ছবি প্রকাশ করেনি পেন্টাগন।

গত রোববার পোর্ট শুয়াইবার মার্কিন কমান্ড সেন্টারে একটি ড্রোন আঘাত হানে। এ হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন।

রিপোর্টার্স২৪ ডেস্ক/এনএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪