| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের ড্রোন মোকাবেলায় ইউক্রেনের সাহায্য চাইলেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১০:৫৮:১২:পূর্বাহ্ন  |  ৪০৬৫৮০ বার পঠিত
ইরানের ড্রোন মোকাবেলায় ইউক্রেনের সাহায্য চাইলেন ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক :ইউক্রেনের থেকে নাকি আমেরিকা সাহায্য চেয়েছে। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই নিয়ে জেলেনস্কি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। 

ইরানের শহিদ ড্রোনের মারে নাজেহাল আমেরিকা। এই ড্রোনের জবাব খুঁজে পাচ্ছে না আমেরিকা। এই পরিস্থিতিতে ইউক্রেনের থেকে নাকি আমেরিকা সাহায্য চেয়েছে। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

এই নিয়ে জেলেনস্কি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমরা আমেরিকার থেকে একটি নির্দিষ্ট ক্ষেত্রে সাহায্যের আবেদন পেয়েছি। মধ্যপ্রাচ্য এলাকায় শহিদ থেকে সুরক্ষার ক্ষেত্রে সাহায্য চেয়েছে তারা। এই আবহে আমি ইউক্রেনিয়ান বিশেষজ্ঞদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি। আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আমাদের রক্ষা করতে যারা সাহায্য করে, তাদের ইউক্রেনও সাহায্য করে।’

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার একাধিক দেশ জুড়ে ইরান হামলা চালিয়েছে। বাহারিন থেকে শুরু করে দুবাই, সৌদি, কাতার, কুয়েতে মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। এই আবহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় আমেরিকার একাধিক সেনা জওয়ান নিহত হয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বি২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানের বহু রণতরী তারা ধ্বংস করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প নিজে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি’র সদর দফতর ধ্বংস করে দেওয়া হয়েছে।

 গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন এবং ইজরায়েলি হামলায় খামেনেইর মৃত্যু ঘটেছে। এই আবহে বিপ্লবের পরে এই প্রথম সংকটের মুখে ইরানের ইসলামি শাসন ব্যবস্থা। এই খামেনেই ছিলেন ইরানের ইসলামি শাসন ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় দফার সর্বোচ্চ নেতা। আর খামেনেইর মৃত্যুর পর থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পরপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। 

দুবাইয়ের বিমানবন্দর থেকে শুরু করে বিখ্যাত হোটেলে আছড়ে পড়েছে ইরানি মিসাইল এবং ড্রোন। দুবাইয়ের বন্দরেও হামলা চালিয়েছে ইরান। এছাড়া হরমুজ প্রণালীতে একাধিক জাহাজে ইরানি ড্রোন এবং মিসাইল আঘাত হেনেছে। ইরান যুদ্ধের আবহে হরমুজ প্রণালী কার্যত স্তব্ধ।

 এর জেরে বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে নিজেদের দূতাবাস খালি করিয়েছে আমেরিকা। সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল আছড়ে পড়েছিল এর আগে। আরও একাধিক দেশে মার্কিন দূতাবাসকে নিশানা করেছে ইরান। সূত্র: হিন্দুস্থান টাইমস 

রিপোর্টার্স২৪/এনএইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪