| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১১:১৮:০০:পূর্বাহ্ন  |  ৪০৬৫৬২ বার পঠিত
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনে আমার ব্যক্তিগতভাবে যুক্ত থাকা উচিত। অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল সময় নষ্ট করবে।

তিনি স্বীকার করেছেন, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ব্যাপকভাবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এ ফলাফল মেনে নেবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, খামেনির ছেলে অত্যন্ত সাধারণ বা গুরুত্বহীন ব্যক্তি। সেখানকার সর্বোচ্চ নেতা নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত হতে হবে।

ট্রাম্প আরও বলেন, কোনো নতুন ইরানি নেতা যদি আগের নেতৃত্বের নীতি অনুসরণ করে চলেন, তবে তিনি তাকে প্রত্যাখ্যান করবেন। তিনি সতর্ক করে বলেন, এমনটা করা হলে আগামী ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে।

তিনি আরও বলেন, খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন। সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/ এনএইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪