| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন স্থল অভিযান মোকাবেলায় আমরা প্রস্তুত : ইরানের নিরাপত্তা-প্রধান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১২:৫৬:১৮:অপরাহ্ন  |  ৪০৬৫০২ বার পঠিত
মার্কিন স্থল অভিযান মোকাবেলায় আমরা প্রস্তুত : ইরানের নিরাপত্তা-প্রধান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা আলি লারিজানি জোর দিয়ে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো আক্রমণ মোকাবিলায় ‘পুরোপুরি প্রস্তুত’। আল জাজিরা জানায়- তিনি অঙ্গীকার করেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তাদের বন্দি করা হবে এবং হত্যা করা হবে। 

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে লারিজানি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তারা ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ না করার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। লারিজানি বর্তমানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আলি লারিজানি বলেন, কিছু মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে তারা কয়েক হাজার সেনা নিয়ে ইরানি ভূখণ্ডে প্রবেশের পরিকল্পনা করছেন।

এরপর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি এবং মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ইমাম খোমেনি ও ইমাম খামেনির বীর সন্তানরা আপনাদের জন্য অপেক্ষা করছে। তারা হাজার হাজার মার্কিন সেনাকে হত্যা ও বন্দি করে সেই দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের লজ্জিত করতে প্রস্তুত।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরান কোনো মার্কিন আক্রমণকে ভয় পায় না। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি।’ তিনি আরও যোগ করেন, স্থল অভিযান মার্কিন সেনাদের জন্য এক ‘বিশাল বিপর্যয়’ ডেকে আনবে।

সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হাজার হাজার বোমা ফেলেছে। জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ট্রাম্প দাবি করেন, যুদ্ধ প্রত্যাশার চেয়েও ভালো গতিতে এগোচ্ছে এবং আকাশপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে থাকায় তারা বিরামহীন হামলা চালাতে পারছে।

তবে তেহরান দমে যাওয়ার পাত্র নয়; খামেনি হত্যার প্রতিশোধ নিতে এবং আক্রমণ প্রতিহত করতে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তারা। চলতি সপ্তাহের শুরুর দিকে লারিজানি সাফ জানিয়ে দিয়েছিলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।

রিপোটার্স২৪: এন এইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪