আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই ইসরায়েলের বিভিন্ন প্রান্ত থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ আসছে।
ইরানের ক্ষেপণাস্ত্র রুখতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েই এসব বিস্ফোরণ ঘটেছে।
এদিকে ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা ‘বড় পরিসরে’ বিমান হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েল।
রিপোর্টার্স২৪/এসএন