ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবরটি জানিয়েছে। হামলার পর তেহরানে আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।আইডিএফ বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি উল্লেখযোগ্য হামলা।
তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।
অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় চারজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোটেলে বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা লোকজন আশ্রয় নিয়েছিলেন।
সূত্র : বিবিসি
রিপোর্টার্স২৪/এন এইচ