| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমেরিকানদের ওপর আঘাতের পরিণতি মৃত্যু: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১১:৪১:১৬:পূর্বাহ্ন  |  ৩৭৯৯২৯ বার পঠিত
আমেরিকানদের ওপর আঘাতের পরিণতি মৃত্যু: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের যেকোনো প্রান্তে আমেরিকান নাগরিকদের ওপর হামলা হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমেরিকানদের ওপর আঘাতের পরিণতি হবে “মৃত্যু”।

মার্কিন সামরিক বাহিনীর কমান্ড কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রতিরক্ষামন্ত্রীর ওই বার্তা প্রকাশ করে। পোস্টটিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়।

বার্তায় পিট হেগসেথ বলেন, পৃথিবীর যেখানেই কোনো আমেরিকান নাগরিককে হত্যা করা হবে বা হুমকির মুখে ফেলা হবে, যুক্তরাষ্ট্র কোনো দ্বিধা বা ছাড় না দিয়ে সংশ্লিষ্টদের খুঁজে বের করবে। তিনি সতর্ক করে বলেন, এমন হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে।

সেন্টকমের শেয়ার করা পোস্টটির সঙ্গে প্রায় ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপও যুক্ত করা হয়েছে। এতে মার্কিন সামরিক অভিযানের কিছু ‘আনক্লাসিফাইড’ বা প্রকাশযোগ্য দৃশ্য দেখা যায়, যেখানে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার ফুটেজ প্রদর্শন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভিডিওটি প্রকাশের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চেয়েছে।

সূত্র: আলজাজিরা

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪