| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্য উত্তেজনা: সাইপ্রাসে ক্ষেপণাস্ত্রসজ্জিত ফ্রিগেট পাঠাল ইতালি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১২:২০:৪৭:অপরাহ্ন  |  ৩৭৯৩৭৪ বার পঠিত
মধ্যপ্রাচ্য উত্তেজনা: সাইপ্রাসে ক্ষেপণাস্ত্রসজ্জিত ফ্রিগেট পাঠাল ইতালি

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাইপ্রাসের নিরাপত্তা জোরদারে ক্ষেপণাস্ত্রসজ্জিত একটি ফ্রিগেট পাঠিয়েছে ইতালি। শনিবার (৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বার্তা সংস্থা এএফপি জানায়, সাইপ্রাসে ইতালির ফ্রিগেট মোতায়েনের বিষয়টি এক ভিডিওবার্তায় ঘোষণা করেন জর্জিয়া মেলোনি।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করা হচ্ছে। এটি ইউরোপীয় সংহতির প্রতীক হলেও মূলত প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ইতালি চলমান সংঘাতের অংশ নয় এবং দেশটি এ সংঘাতে জড়াতে চায় না।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রসজ্জিত ইতালীয় ফ্রিগেট ‘ফেদেরিকো মার্টিনেঙ্গো’ গত শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণাঞ্চলের তারান্টো বন্দর থেকে সাইপ্রাসের উদ্দেশে যাত্রা শুরু করেছে। ১৬০ জনেরও বেশি নৌসদস্য বহনে সক্ষম এ যুদ্ধজাহাজটি ইতালীয় নৌবাহিনীর আধুনিক ফ্রিগেটগুলোর একটি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে বলে জানিয়েছেন জর্জিয়া মেলোনি। তার মতে, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি নিয়মিত ও নিবিড় কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪