রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ইরান, এ কথা পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে ওই দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে।
তিনি আরও বলেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে এবং অত্যন্ত জোরালোভাবে জবাব দেওয়া হবে।
মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার এবং রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।
তথ্যসূত্র: আল জাজিরা
রিপোর্টার্স২৪/আরকে