| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৩:২৭:২৭:অপরাহ্ন  |  ৩৭৮২৯১ বার পঠিত
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানী রিয়াদ-এর পূর্ব দিকে অন্তত সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর মাত্র এক ঘণ্টা আগে আরও আটটি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছিল।

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালালে ইরান পাল্টা আঘাত করবে না বলে গত শনিবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান থেকে হামলার ঘটনা ঘটেছে।

এর প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ পার্শ্ববর্তী দেশগুলোকে লক্ষ্য করে পুনরায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত কয়েক ঘণ্টায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দফায় দফায় আসা ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান মূলত মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলাগুলো পরিচালনা করছে। এর আগে ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে, তাদেরও যুদ্ধের প্রভাব ভোগ করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানানো হলেও সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪