| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘নিরপেক্ষ’ আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে এসে গেছে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১০:২৪:০৪:পূর্বাহ্ন  |  ৩৭০২২১ বার পঠিত
‘নিরপেক্ষ’ আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে এসে গেছে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার যে কৌশল তেহরান নিয়েছে  তা খুবই নির্বুদ্ধিতা ও বোকামিপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তেহরানের এ কৌশলের করণে ‘নিরপেক্ষ’ আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের ‘পাশে এসে গেছে’ বলেও দাবি করেছেন তিনি।

সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলা করার যে কৌশল ইরান নিয়েছে  সেটিকে আমি খুবই নির্বুদ্ধিতা, বোকামিপূর্ণ কৌশল বলব।

কারণ হিসেবে তিনি বলেন- ইরানের প্রতিবেশীরা অনেকাংশে নিরপেক্ষ অথবা বলা যায়, তারা এই যুদ্ধে সংশ্লিষ্ট হতে একেবারেই আগ্রহী ছিলো না।তারপরও তারা প্রতিদিন মুহুর্মুহু হামলার শিকার হচ্ছে এবং তার ফলাফল হয়েছে বিপরীত। 

ট্রাম্প বলেন- আপনি যদি সৌদির আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও অন্যান্য দেশগুলোর দিকে তাকানৃ তারা শক্তিশালী, তারা স্মার্ট, কিন্তু তারা হামলার শিকার হচ্ছে।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এন এইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪