| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছয় ঘণ্টা পর ফের ইরানের হামলা, সাইরেন বেজে উঠল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ০৪:৩৮:৪৩:পূর্বাহ্ন  |  ৩৫৭৭২৬ বার পঠিত
ছয় ঘণ্টা পর ফের ইরানের হামলা, সাইরেন বেজে উঠল

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার রাত প্রায় ২টার দিকে তেহরান থেকে নতুন করে এই মিসাইল হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম দা টাইমস অফ জানিয়েছে, হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাতের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরে বলা হয়, নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে হামলার ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে প্রায় ছয় ঘণ্টা আগে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার আশঙ্কা বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

সাম্প্রতিক সময়ের এই হামলা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪