| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ১০:২৯:৪২:পূর্বাহ্ন  |  ১৭৯৯৯০৭ বার পঠিত
মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা
ছবির ক্যাপশন: মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

দ্রুত সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, দ্রুত সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন করা হচ্ছে। ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের প্রশিক্ষণ দেয়াসহ নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে, আইনগত সহায়তা প্রদান আইনের সংশোধন করা হচ্ছে। ছোট ছোট ও আপসযোগ্য মামলা আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে আপসে বাধ্যতামূলক করা হবে জানান আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, দেশে বছরে ৫ লাখ মামলা দায়ের হয়। এর মধ্যে লিগ্যাল এইডে ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়। এই হার ২ লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এতে মামলার সংখ্যা ৪০ শতাংশ কমবে।

এ সময় লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে এক বিচারকের জায়গায় তিন জন বিচারক নিয়োগ দেয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টানির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন,আইনগত সহায়তা সংস্থায় এক জন বিচারক সহায়তা দিতেন, এখন আরো দুই জনকে যুক্ত করা হয়েছে। লিগ্যাল এইডের সিদ্ধান্তকে বলবতযোগ্য করার মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪