| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিষ্ক্রিয়

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ০১:৪৬:৫৭:পূর্বাহ্ন  |  ৩২১৭৬৯ বার পঠিত
চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা ৭টি স্থলমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব মাইন নিষ্ক্রিয় করেন। এ সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ওই গ্রামের কৃষকরা মাঠে জমি চাষের সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রায় এক মাস পর মাইনগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হলো।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থলমাইন পুঁতে রেখেছিল।

মাইন নিষ্ক্রিয়করণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের (৩৬ এডি) ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ খালিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪