| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় স্বাধীনতার কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ০৬:৪৯:৪৪:পূর্বাহ্ন  |  ১০৮৮৫২৯ বার পঠিত
নওগাঁয় স্বাধীনতার কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্বাধীনতার কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে মুক্তির মোড় মৃত্তিকা অ্যাডফার্মে এ কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইউব আলীর সভাপতিত্বে কবিতা পাঠ করেন বাচিক শিল্পী ও সংগঠনের উপদেষ্টা কায়েস উদ্দীন, সহসভাপতি কবি রবিউল মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, কবি ও কথাসাহিত্যিক মনোয়ার লিটন, কবি রিমন মোরশেদ, হাসমত আলী, এম এ ওয়াজেদ প্রমুখ।

এ সময় উপস্থিত থেকে কবিতা পাঠের ওপর আলোচনা করেন কথাসাহিত্যিক রবিউল করিম, গল্পকার হাবিব রতন, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক আব্দুর রহমান রিজভী, বাচিক শিল্পী রোকেয়া শাকিলা।

অনুষ্ঠানে কবিতা পাঠের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪