| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরগুনা এলজিইডি ভবনে দুপুর পর্যন্ত উত্তোলন হয়নি জাতীয় পতাকা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৩:০০:০৩:অপরাহ্ন  |  ৩১৮৮৩৬ বার পঠিত
বরগুনা এলজিইডি ভবনে দুপুর পর্যন্ত উত্তোলন হয়নি জাতীয় পতাকা

বরগুনা প্রতিনিধি: জাতীয় পরিচয়ের অন্যতম প্রতীক জাতীয় পতাকা নির্ধারিত সময় অনুযায়ী উত্তোলন না হওয়ায় বরগুনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে চরম অবহেলার অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯টার মধ্যে জাতীয় পতাকা উত্তোলনের বিধান থাকলেও বেলা ১২টা পেরিয়ে গেলেও এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ভবনে পতাকা উত্তোলন করা হয়নি। এ সময় অফিসের স্বাভাবিক কার্যক্রম চললেও ভবনের চূড়ায় জাতীয় পতাকা অনুপস্থিত ছিল।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, এটি শুধু সরকারি নিয়মের লঙ্ঘনই নয়, বরং জাতীয় প্রতীকের প্রতি অবহেলার শামিল।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “জাতীয় পতাকা আমাদের গর্ব ও পরিচয়ের প্রতীক। সরকারি দপ্তরে যদি সময়মতো পতাকা উত্তোলন না হয়, তাহলে সাধারণ মানুষ কী শিক্ষা নেবে?”

সরকারি বিধি অনুযায়ী, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের পূর্বে তা নামানোর নির্দেশনা রয়েছে। অথচ গুরুত্বপূর্ণ এই দপ্তরে এমন অবহেলা প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪