| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজে ৩০ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি শিশু আরিয়ার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ২১:০৮:১৬:অপরাহ্ন  |  ৩১৭৯৩১ বার পঠিত
নিখোঁজে ৩০ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি শিশু আরিয়ার

নড়াইল প্রতিনিধি: নড়াইল কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে গতকাল শনিবার (২৮ মার্চ) সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আরিয়া (৭) ও শিশু রাফিয়া (৬)। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করেন। 

বিকাল তিনটার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যাদবপুর এলাকায় নদীতে স্থানীয়রা একটি মৃতদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে রাফিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। অপরদিকে নিখোঁজের ৩০ ঘন্টা পার হলেও এখনও সন্ধান মেলেনি শিশু আরিয়ার।

নিখোঁজ শিশু আরিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের আব্দুল্লাহ শেখের মেয়ে। অন্যদিকে নিহত রাফিয়া একই গ্রামের মো. এনায়েত শেখের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. শামসুজ্জামান জানান, আজ সকাল সাতটা থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর অভিযান চালিয়েও আরিয়াকে উদ্ধার করতে পারেনি। বিকেলে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪