| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় তেল মজুদ রেখেও বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৮:৫৫:৫৯:অপরাহ্ন  |  ১০৮৬৯২০ বার পঠিত
ভাঙ্গায় তেল মজুদ রেখেও বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা

ভাঙ্গা  (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জানা যায়, উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় সুগন্ধা ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটির নিচে সংরক্ষিত ট্যাংকে পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা বিক্রি করা হচ্ছিল না।

অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। এ সময় স্টেশনের ম্যানেজার শাহাদত হোসেন জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, তেলের বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন তদারকি জোরদার করেছে এবং কেউ ইচ্ছাকৃতভাবে তেল মজুদ রেখে সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪