কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া- রাজবাড়ি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের দবির মোল্লা গেট ও লাহিনী মোড় মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি কুমারখালি উপজেলা শিলাইদহ লালা দাড়ি গ্রামে। সে আবু মুসার ছেলে আজিম উদ্দিন(৩৭)। নিহত আজিম উদ্দিন কুষ্টিয়া থেকে শিলাইদহ যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত ভ্যানের সাথে ধাক্কা লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী মোটরসাইকেল ও পাখি ভ্যানের সাথে ধাক্কা লাগার সাথে সাথে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যায়। এবং সেখানেই আজিমের মৃত্যু হয় বলে ধারনা স্থানীয়দের। ভ্যানে থাকা চার যাত্রী আহত হয়।আহত চারজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের ফোর্স ঘটনাস্থলে অবস্থান করে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে। যুবককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু