| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘একদিন কবরে যেতে হবে’ বলায় সাংবাদিককে লাঞ্ছিত, দুই আইনজীবী বহিস্কার

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৫:৩০:৫৯:অপরাহ্ন  |  ৩১০৬৩১ বার পঠিত
‘একদিন কবরে যেতে হবে’ বলায় সাংবাদিককে লাঞ্ছিত, দুই আইনজীবী বহিস্কার
ছবির ক্যাপশন: সাংবাদিক বেনজিন খান

বেনাপোল প্রতিনিধি: যশোরের বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্বরে প্রকাশ্যে অপদস্থ করার অভিযোগে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি। এর আগে অভিযুক্ত দুই আইনজীবীকে আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় জেলা আইনজীবী সমিতি রোববার তাদের সাময়িকভাবে বহিষ্কার করে।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. গফুর সংবাদটি নিশ্চিত করে জানান, গত ২৪ মার্চ সাংবাদিক বেনজিন খান সমিতির কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন আদালত চত্বরে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে বাপ্পী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং শারীরিক হেনস্তা করেন। অভিযোগের প্রেক্ষিতে ২৫ মার্চ তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া সাংবাদিক বেনজিন খানের বিরুদ্ধে সমিতিতে করা অ্যাডভোকেট তপুর লিখিত অভিযোগ আমলে না নিয়ে খারিজ করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার একটি মামলায় হাজিরা দিতে বেনজিন খান জজ আদালতে যান। সেখানে পরিচিত আইনজীবী আব্দুল লতিফ খোকনের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করে তিনি বলেন, “একদিন তো আমাদের সবাইকে কবরে যেতে হবে।” এই কথায় ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবী ও তার ছেলে সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাকে জনসম্মুখে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন।

উল্লেখ্য, এর আগেও অসদাচরণের দায়ে অ্যাডভোকেট আব্দুল লতিফ খোকন একবার সমিতি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। অন্যদিকে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে অ্যাডভোকেট তপু নামে এক আইনজীবীকে দিয়ে বেনজিন খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জমা দেওয়া হয়, যা বাতিল করা হয়েছে। একই সঙ্গে আইনজীবী বাবা-ছেলেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪