| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৬:০৭:৪৭:অপরাহ্ন  |  ৩০৮৭৩৪ বার পঠিত
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সোমবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের মোংলা উপজেলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানা ধ্বংস করা হয়।

এ সময় আস্তানা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকি-টকি, ২৭টি প্লাস্টিকের ড্রাম, ২টি সোলার প্যানেল, ২টি ব্যাটারি, ৪টি টর্চলাইটসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস-অপরাজেয় বাংলা’র নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪