| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের কালীগঞ্জে পাওয়া গেলো বিশাল শিলাখণ্ড

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ২২:০৭:২৮:অপরাহ্ন  |  ৩০৫৭৮২ বার পঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে  পাওয়া গেলো  বিশাল শিলাখণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন স্থানে গতকাল (রোববার) সন্ধ্যার পর শিলাবৃষ্টি হয়েছে। সে সময় শিলার পরিমাণ তুলনামূলক কম থাকলেও বৃষ্টির পরিমাণ ছিল বেশি। সন্ধ্যার পর জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলার কয়েকটি স্থান থেকে শিলাবৃষ্টির খবর পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের একটি মাঠে সকালে বড় আকৃতির একটি শিলাখণ্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী।

কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী জানান, সকালে নিজের ক্ষেত দেখতে মাঠে গিয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি বড় শিলাখণ্ড মাটিতে পড়ে থাকতে দেখেন।

এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা শিলাখণ্ডটি দেখতে ভিড় করছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪