| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোংরা রাজনীতির কারণে কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে: আলাল

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ২২:২২:৫১:অপরাহ্ন  |  ৩০৬৪৮১ বার পঠিত
নোংরা রাজনীতির কারণে কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে: আলাল

কুষ্টিয়া প্রতিনিধি: কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মরহুম আরাফাত রহমান কোকো যতটা না জিয়া পরিবারের সন্তান, এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় ছিল তিনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব। বাংলাদেশের ক্রিকেটে বিশ্বখ্যাতি ও বিশ্বমানের মর্যাদা অর্জনের পেছনে আরাফাত রহমান কোকোর বিশাল অবদান ছিল। কিন্তু খুব বাজে—নোংরা রাজনীতির কারণে তাকে বিদেশের মাটিতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর যুবসংঘের মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবদল নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাজনীতির এই নোংরা খেলা—এটাকে পরিচ্ছন্ন করার জন্য যা কিছু করা প্রয়োজন, তার সঙ্গে মানুষের সমর্থনের পাশাপাশি খেলাধুলাও একটি গুরুত্বপূর্ণ অংশ।

আয়োজকরা জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধে ওই মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে জানিপুর-কমলাপুর যুবসংঘ ও পাঠাগার। খেলায় বিভিন্ন উপজেলার আটটি দল অংশ নেয়। সোমবার ফাইনাল খেলায় ৩-০ গোলে কুমারখালীর স্বপ্নভূমি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মিরপুর পোড়াদহ কমল খেলাঘর ফুটবল একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিছুর জামান প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪