| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টঙ্গীতে বিআরটি উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ২২:৪৯:২৫:অপরাহ্ন  |  ১০৭২৩৬৪ বার পঠিত
টঙ্গীতে বিআরটি উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কে চলন্ত একটি প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালক ও আরোহীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর কাদেরিয়া গেট সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরগামী প্রাইভেটকারটি কাদেরিয়া টেক্সটাইল মিল গেট সংলগ্ন লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪