| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ফুয়েল পাম্পে যৌথ বাহিনীর তদারকি

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ২০:১১:৪৬:অপরাহ্ন  |  ২৯৯৭৬৯ বার পঠিত
ঝিনাইদহে ফুয়েল পাম্পে যৌথ বাহিনীর তদারকি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় বিভিন্ন ফুয়েল পাম্পে তদারকি অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে অবস্থিত বর্ষা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই কর্মকর্তা ও র‍্যাব সদস্যরা যৌথভাবে পাম্পে সরবরাহকৃত জ্বালানির পরিমাণ ও মান যাচাই করেন। তারা তেল সঠিক পরিমাপে দেওয়া হচ্ছে কিনা, কোনো অবৈধ মজুত রয়েছে কিনা এবং সার্বিক ব্যবস্থাপনা ঠিক আছে কিনা তা পরীক্ষা করেন।

তদারকির সময় দেখা যায়, পাম্পে তেলের পরিমাপে কোনো অনিয়ম নেই এবং অবৈধভাবে তেল মজুতেরও প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে সেখানে কেবল অকটেন সরবরাহ রয়েছে, যা দীর্ঘ লাইনের মাধ্যমে ক্রেতাদের মাঝে বিতরণ করা হচ্ছে।

তবে কয়েকজন বাইকার অভিযোগ করেন, মাঝে মধ্যে লাইনের বাইরে অন্য পাশ দিয়ে তেল দেওয়া হয়, ফলে তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে লাইনের বাইরে কাউকে তেল সরবরাহ করা হবে না এবং সকল গ্রাহককে নির্ধারিত লাইনের মাধ্যমেই সেবা দেওয়া হবে।

স্থানীয়দের আশা, নিয়মিত এমন তদারকি অভিযান পরিচালিত হলে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা যাবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪