শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক কর্মমূল্যায়নে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সভায় জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে রেঞ্জাধীন জেলাগুলোর ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে তাকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পরে রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মো. কামরুল ইসলাম।
এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি