| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় ফিলিং স্টেশনে অনিয়মে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ০৪:৩৭:৩৫:পূর্বাহ্ন  |  ২৯৯৯২৭ বার পঠিত
শৈলকুপায় ফিলিং স্টেশনে অনিয়মে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার  ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের গাড়াগঞ্জ সংলগ্ন মেসার্স জে. ভি. ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী।

অভিযোগে জানা যায়, একটি পিকআপ ভ্যানে থাকা ৪টি ড্রামে একযোগে প্রায় ৮০০ লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছিল, যা বিধি বহির্ভূতভাবে মজুদ ও পরিবহনের শামিল। এ ঘটনায় “আশা এন্ড তানিয়া ইটভাটা” নামে একটি প্রতিষ্ঠানের নামও উঠে আসে, যার ঠিকানা শৈলকুপা উপজেলার কাজীপাড়া এলাকায়।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার মোজাফফর হোসেন (৫৮)-কে প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল সংরক্ষণ ও পরিবহনে সরকারি বিধি যথাযথভাবে মেনে চলতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মধ্যে এ অভিযানকে স্বাগত জানানো হয়েছে এবং তারা নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪