| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুরির সন্দেহে দুই যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ০৮:১৬:১২:পূর্বাহ্ন  |  ৩৬০২৪৯ বার পঠিত
চুরির সন্দেহে দুই যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর উপজেলায় চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে মারধর ও ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় ঘটে। মঙ্গলবার (৩১ মার্চ) নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

নির্যাতনের শিকারদের একজন মনশাসন গ্রামের জহিরের ছেলে মো. নাঈম (২৬)। অপর যুবকের নাম-পরিচয় জানা যায়নি, তবে তিনি নগরীর শাসনগাছা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বাসাবাড়ি ও স্থানীয় জামে মসজিদে চুরির ঘটনা ঘটছিল। এ ঘটনায় নাঈম ও তার সহযোগীদের সন্দেহ করা হচ্ছিল। গত শুক্রবার (২৭ মার্চ) ভোরে মসজিদ থেকে মাইকের ব্যাটারি চুরির সময় নাঈম ও তার এক সহযোগীকে হাতেনাতে আটক করা হয়।

এরপর স্থানীয় লোকজন তাদের বেঁধে মারধর করে এবং ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। ভাইরাল ভিডিওতে দুই যুবককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের দৃশ্য দেখা যায়, যেখানে তারা চিৎকার করে বাঁচার আকুতি জানাচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান, ভিডিওর সূত্র ধরে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী নাঈম দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। তবে বর্তমানে নির্যাতনের শিকার দুই যুবকই আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪