| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৫:০০:১২:অপরাহ্ন  |  ৩৯৯১৫৩ বার পঠিত
চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি:  সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে দুই হাজার বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে জেলা পরিষদ সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ।

তিনি বক্তব্যে বলেন, সরকারের বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। সরকারি দপ্তরগুলো উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। এগুলোর রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট দপ্তর তদারকি করবেন। কোনো যানবাহনের কারণে যদি গাছের ক্ষতি হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরের পাশাপাশি নির্বাচনী এলাকা সদর ও হাইমচরে দুই লাখ গাছের চারা বিতরণ করা হবে। সাধারণ মানুষসহ এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হবে। আর গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ সড়ক বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সড়কের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহীনসহ অন্যান্য কর্মকর্তারা।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী জানান, সড়ক বিভাগ চাঁদপুরের আওতাধীন সড়কগুলোতে ১৬০ দিনের মধ্যে ২ হাজার বৃক্ষরোপণ করা হবে। আজকের বৃক্ষরোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪