| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৫:০২:১৮:অপরাহ্ন  |  ৩৯৩৬৪৪ বার পঠিত
মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) ভোর রাত আনুমানিক ৪টা ৫০ মিনিটে সদর উপজেলার মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই শামীম আল মামুন, এএসআই খোরশেদ আলম, কনস্টেবল সেলিম রেজা ও কনস্টেবল শাকিল আহমেদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালায়।

অভিযান চলাকালে কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪)-কে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে বিল্লালের কাছ থেকে ৭ কেজি এবং জাহিদের কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং গোপনে বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল। এই অভিযানের মাধ্যমে একটি সক্রিয় মাদক চক্রের বড় চালান জব্দ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪