| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুর সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৬:০৬:০২:অপরাহ্ন  |  ৩৫৯১৩৮ বার পঠিত
ফরিদপুর সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু

ফরিদপুর প্রতিনিধি: সারা দেশের মতো ফরিদপুরে পরিবেশ সুরক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ফরিদপুর বদরপুর ঢাকা-খুলনা মহাসড়কের (এন-৭) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বেলুন উড়িয়ে এবং ফলজ বৃক্ষ রোপণ করে এই কর্মসূচির শুভ সূচনা করেন। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল্লাহ জানান, সড়কের দুই পাশের খালি জায়গা ও ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে সড়ক হবে সবুজে ঘেরা ও দৃষ্টিনন্দন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই এই কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে গাছ লাগানো এবং তা সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে সড়কের পাশে গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করি। এতে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আসাদুজ্জামান, আনোয়ার হোসেন প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪