| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৬:১৬:৩০:অপরাহ্ন  |  ২৭১৩৬৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে ১২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড সংলগ্ন জাকির প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান সদর থানার ইসলামনগর এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল রাত পৌনে ১২টার দিকে স্টেশন রোড এলাকায় অবস্থান নেয়। এ সময় জাকির প্লাজার সামনে সন্দেহভাজন এক ব্যক্তি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৩০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এটিএম গোলাম রসুল জানান, গ্রেপ্তারকৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪